পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৫

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) উদ্ধারকাজে নিয়জিত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বাসটি ৩০ জন যাত্রী নিয়ে হাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পানা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কি কারণে বাসটি খাদে পড়ে গেছে তা এখনো জানা যায়নি।

কাহুতাস স্টেশনের হাউজ অফিসার মুহাম্মাদ জাকা বলেছেন, আজাদ পাটান রোডের কাছে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ও বাস থেকে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক শরীফও শোক প্রকাশ করেছেন। মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন।

তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পাঞ্জাব সরকারের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তার শোক প্রকাশ করেছেন ও প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর