বিফলে থিকসানার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

বল হাতে দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন মাহিশ থিকসানা। তাতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি তার দল শ্রীলঙ্কা।বরং হেরে গেছে বেশ বড় ব্যবধানে। আর তাতে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনের সেডন পার্কে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ রানে জিতেছে কিউইরা। বৃষ্টি বাধায় ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৪২ রান তুলতেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।  

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই খাবি খায় শ্রীলঙ্কা। দলীয় ২২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি কেউই। আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম কামিন্দু মেন্ডিস। ৬৬ বলে ৬৪ রান করে অষ্টম উইকেট হিসেবে ফেরেন তিনি। ম্যাচ থেকে অবশ্য এর আগেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। ৩০.২ ওভারেই থামে তাদের ইনিংস। বল হাতে নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রর্কে ৩টি এবং জ্যাকব ডাফি ২টি উইকেট পান।

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ২ উইকেট হারিয়েই তারা তুলে ফেলে ১৪৩ রান। ওপেনার উইল ইয়াং ১৬ রান করফে বিদায় নিলেও রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান ফিফটির দেখা পান। দুজনেই রান তুলেছেন দ্রুতগতিতে। রবীন্দ্র ৬৩ বলে ৭৯ রান ও চ্যাপম্যান ৫২ বলে ৬২ রান করে বিদায় নেন।

তবে এই দুজনের বিদায়ের পর তাদের রানের গতি কমে যায়। দলীয় ২৪৭ রান স্পর্শ করতেই টানা উইকেট হারায় তারা। বল হাতে হ্যাটট্রিক করেন থিকসানা। শেষ পর্যন্ত তার ঝুলিতে পুরেন ৪ উইকেট। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

  • Related Posts

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্স বা বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার তলানিতে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এ…

    Continue reading
    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সংস্থাটির সর্বশেষ…

    Continue reading

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা