আমিরাতে বাংলাদেশ কমিউনিটির জমকালো আয়োজনে যা থাকছে

গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশের বার্তা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কমিউনিটির জমকালো আয়োজন। আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় উইমেন অ্যাসোসিয়েশন হলে এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

জমকালে এই আয়োজন সফল করতে সোমবার (৬ জানুয়ারি) রাতে শারজাহতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দুবাইস্থ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে ও বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই’র সভাপতি কামাল হোসেন সুমনের উপস্থাপনায় সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নতুন নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে নতুন নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামানকে বাংলাদেশ কমিউনিটি আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হবে।

সেইসঙ্গে ২০২৪-২৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা দেয়া হবে। এছাড়া জমকালো সাংস্কৃতিক আয়োজনও রয়েছে ওই অনুষ্ঠান ঘিরে।

অনুষ্ঠানকে সফল করতে নয়টি উপকমিটি করা হয়েছে। অনুষ্ঠানে এবার প্রথমবারের মত দেশীয় সংগীতের পাশাপাশি গণসংগীত পরিবেশনেরও ব্যতিক্রম আয়োজন রাখা হয়েছে। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলার প্রতি প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা, দেশে রেমিট্যান্সের গতি প্রবাহ বৃদ্ধি ও প্রবাসে বাংলাদেশিদের অপরাধ প্রবণতা কমিয়ে এনে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কমিউনিটির পক্ষে একটি সম্মিলিত বার্তা আমিরাতে অবস্থানরত পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথিসহ আমন্ত্রণ জানানো হয়েছে রাজ পরিবারের সদস্যদের। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, পেশাজীবী, নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ সাধারণ প্রবাসীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলাবোধ, সময়ের প্রতি দায়িত্ববোধ ও বৈচিত্র্য ফুটিয়ে তোলার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানকে ঘিরে বাংলাদেশ কমিউনিটিসহ প্রবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা