যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পাচ্ছেন মেসি

লিওনেল মেসির মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি পালক। যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পাচ্ছেন তিনি।আজ এমনটাই জানিয়েছে দ্য হোয়াইট হাউস।

রাজনীতি, ক্রীড়া, বিনোদন, বিজ্ঞান, নাগরিক অধিকার ও এলজিবিটিকিউ অধিকার সংরক্ষণে অবদান রাখা ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে পদক প্রদান করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ বা নিরাপত্তাসহ বৈশ্বিক শান্তি এবং অন্যান্য সরকারি-বেসরকারি, সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান আছে তাদের।

তর্কসাপেক্ষে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। প্রায় ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। আটবার করে জিতেছেন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। পেশাদার ফুটবলে তার চেয়ে বেশি দলীয় ট্রফি (৪৫) জেতেননি আর কোনো ফুটবলার। তার নেতৃত্বেই ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

২০২৩ সালে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। প্রথম মৌসুমেই দলকে জেতান লিগস কাপের শিরোপা। পরের মৌসুমে মেজর সকার লিগে ১৯ ম্যাচে ২০ গোলের পাশাপাশি ১৬ অ্যাসিস্টও করেন তিনি। যার ফলে তার হাতেই ওঠে লিগ সেরার পুরস্কার। শুধু তা-ই নয়, রেকর্ড ৭৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করে মায়ামি।

লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্বের শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানে ও শিক্ষার প্রসারে সাহায্য করছেন মেসি। কাজ করছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও।

এদিকে, মেসি ছাড়াও ক্রীড়াবিদ হিসেবে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পাচ্ছেন বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের