প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বন্দিদের মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস। ১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। দিনটি উপলক্ষ্যে দেশটিতে জাতীয় ছুটি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী গণতন্ত্রপন্থিদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। যার ফলে দেশজুড়ে একটি সশস্ত্র বিদ্রোহ সৃষ্টি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ বছর মিয়ানমারে নির্বাচন আয়োজন করবে বলছে জান্তা সরকার। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনের পরিকল্পনাকে একটি ভণ্ডামি বলে তীব্র সমালোচনা করেছে।

এদিকে জান্তা সরকারের হাতে বন্দি রয়েছেন দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সুচি। ৭৯ বছর বয়সী সুচি বর্তমানে ১৪টি অপরাধের অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন। যার মধ্যে উসকানি, নির্বাচনে জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগও রয়েছে।

তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অং সান সুচি।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০