মালয়েশিয়ার পাহাং রাজ্যে ১৩ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার পাহাংয়ে বাংলাদেশিসহ ৩৯ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে অভিবাস বিভাগ। ২৩ আগস্ট রাজ্যের কুয়ানতান এবং রোমপিং এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ বাংলাদেশিসহ ৩৯ জন অভিবাসীকে আটক করা হয়।

রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে বলেছে, অবৈধ অভিবাসীরা অবস্থান এবং কাজ করছে, স্থানীয়দের কাছ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ১৯ জন কর্মকর্তার সমন্বয়ে কুয়ানতান এবং রোমপিংএ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৭৫ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর এর মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এমন ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান ২৪, বাংলাদেশ ১৩, থাই এক এবং একজন ভারতীয় নাগরিক। আটকদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে। তাদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫১(৫)(বি) এর অধীনে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রাজ্যে অবৈধ অভিবাসীদের সম্পর্কিত তথ্য এবং অভিবাসীদের আগমনের সমস্যা মোকাবিলায় সহায়তা করার জন্য জেআইএম নেগেরি পাহাং জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এছাড়া রাজ্যে যদি কোনো নিয়োগকর্তা অবৈধ অভিবাসীকে নিয়োগ করে এবং তাদের সুরক্ষা দেয় তাদের বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর