কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুমড়েমুচড়ে গেল প্রায় ১০০ গাড়ি

কাজাখস্তানে তুষার ঝড়ের কারণে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একটার ওপর একটা উঠে প্রায় ১০০টি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম কাজইনফর্ম নিউজ এজেন্সির বরাতে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা-শুচিনস্ক হাইওয়েতে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৯৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দুর্ঘটনাটি ঘটেছে তুষার ঝড়ের কারণে। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়ার কাজ চলছে। ২২টি উদ্ধারকারী যান এবং দুটি ট্রাক্টর কাজে লাগানো হয়েছে। সড়কে সমস্ত ধরণের যান চলাচল সীমিত করা হয়েছে

কাজাখস্তানের মহাসড়ক পরিচালনাকারী সরকারি সংস্থা পার কাজআভতোজল এক বিবৃতিতে বলেছে, গতি সীমা এবং নিরাপদ দূরত্ব মেনে না চলার কারণে দুর্ঘটনা ঘটেছে।

জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে খারাপ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে রাস্তায় চলাচল এড়াতে সুপারিশ করা হয়েছে।  

গত ২৫ ডিসেম্বর) কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ক্রুসহ মোট ৭২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৪০ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় অন্তত ৩২ জনকে। 

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের