শেষের ঝলকে লড়াকু পুঁজি খুলনার

১৬ ওভার শেষেও খুলনা টাইগার্সের রান ছিল ৬ উইকেটে ১১০। সেখান থেকে শেষ চার ওভারে ঢাকা ক্যাপিটালসের বোলারদের ওপর দিয়ে স্টিমরোলার চালিয়েছেন খুলনার টেল এন্ডাররা। শেষ ৪ ওভারে তাদের যোগ করা ৬৩ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৩ রানে পৌঁছেছে খুলনা।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। উদ্বোধনী জুটিতে খুলনার দুই ওপেনার মোহাম্মদ নাঈম এবং উইলিয়াম বসিস্টো মিলে ৪.৫ ওভারে ৪৯ রান তুলে ফেলেন। তবে উড়ন্ত শুরুর পর তিন বলের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। চতুরঙ্গ ডি সিলভার পঞ্চম ওভারের পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। সাজঘরের পথ ধরার আগে তার ব্যাটে আসে ৭ চারে ৩০ রান। নাঈমের ফেরার এক বল পরেই তিনে নামা আফিফ হোসেন (১) লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়ে যান।

এই দুই উইকেট হারানোর পর বড়সড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। ৪৯ থেকে ৯৩ রানে পৌঁছাতেই ৬ উইকেট খুইয়ে বসে তারা।

তবে শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন, জিয়াউর রহমান ও আবু হায়দার রনিদের ঝোড়ো ব্যাটিংয়ে সে বিপর্যয় কাটিয়ে লড়াকু সংগ্রহের পথে এগিয়ে যায় খুলনা। ১৭তম ওভারে আবু জায়েদকে জিয়াউর এক চার এবং এক ছক্কা ও অঙ্কন এক ছক্কা হাঁকিয়ে খুলনাকে খোলসমুক্ত করেন। পরের ওভারে মোস্তাফিজের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেন জিয়াউর।

আবু জায়েদের পরের ওভারে তানজিদ হাসানকে ক্যাচ দিয়ে ফেরার আগে ২২ বলে ৩২ রান আসে অঙ্কনের ব্যাটে। ৮ বলে ৩ ছক্কায় ২১ রানে অপরাজিত থেকে নিজের ব্যাটিং প্রতিভার জানান দেন আবু হায়দার।

খুলনার রানের গতি রুখতে সাত বোলারকে ব্যবহার করেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। এই সাত বোলারের সবাই অন্তত একটি করে উইকেট পেয়েছেন। শুধু চতুরঙ্গ ডি সিলভা দুই উইকেট ঝুলিতে পুরেছেন। এরপরও অবশ্য খুলনাকে শেষ পর্যন্ত অল্প রানে আটকে রাখতে পারেনি রাজধানীর এই দল।

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি