মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২৩৪ অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় ‘অপস সাপু’ নামে একটি বিশেষ অভিযানে একদিনে বাংলাদেশিসহ অন্তত ২৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগ জানায়, বুধবার (১ জানুয়ারি) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানে একটি শপিং কমপ্লেক্সে ৮০ জন, জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইডে অভিযান পরিচালনা করে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন এবং পাহাং রাজ্যের কোয়ানতান শহরে অভিযান চালিয়ে ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে, ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের নাগরিক রয়েছেন। সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, আবাসন এলাকায় বিদেশিদের আগমন নিয়ে উদ্বিগ্ন জনগণের অভিযোগের পর তিনমাস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

আটক ৮০ জন অবৈধ অভিবাসীর সবাই পুরুষ, যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ইয়েমেন, ভারত, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়ার নাগরিক রয়েছে। তবে কতজন বাংলাদেশি রয়েছে তা বিবৃতিতে জানানো হয়নি।

তিনি বলেছেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন, যার মধ্যে বৈধ পাস বা পারমিট না থাকা এবং অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় থাকায় তাদের আটক করা হয়। আটকদের স্ক্রিনিং এবং ডকুমেন্টেশনের উদ্দেশ্যে এনফোর্সমেন্ট অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে একই দিনে, জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইডে অভিযান চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের