বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বিএসএফ, অভিযোগ মমতার

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিএসএফের এই আচরণের পেছনে কেন্দ্রীয় সরকারের হাত আছে। এটা পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা। মমতা আরও বলেন, মানুষ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে আসতে পারেন; কিন্তু সে তথ্য রাজ্য সরকারের জানা থাকা দরকার।

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক সভায় এ কথাগুলো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের (এসপি) একটি অংশ বিএসএফ এমন অবৈধ কাজে (বাংলাদেশি অনুপ্রবেশ) সহযোগিতা করছে বলে অভিযোগ করেন তিনি।

মমতা বলেন, ‘আমরা জানতে পেরেছি, ইসলামপুর, সিতাই, চোপড় এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারীদের ভারত প্রবেশ করতে দিচ্ছে বিএসএফ। শুধু তা–ই নয়, রাজ্যকে অস্থিতিশীল করতে নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে তারা।’

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে দায়ী করার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ যদি রাজ্যকে অস্থিতিশীল করার চিন্তা করে এবং এর দায় তৃণমূল কংগ্রেসের ওপর চাপাতে চায়, তাহলে আমি বলব, এটা তৃণমূল করেনি, (সীমান্ত) এলাকার নিয়ন্ত্রণ বিএসএফের হাতে, তৃণমূলের হাতে নয়। কিছু চ্যানেল তাদের টিআরপি বাড়ানোর জন্য এ ধরনের খবরগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।’

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। তিনি আন্তর্জাতিক সীমান্তের দুই পাশেই শান্তি দেখতে চান। তিনি আরও বলেন, ‘দুই বাংলার মধ্যে (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) সম্পর্ক খারাপ নয়। আমরা একই ভাষায় কথা বলি। আমাদের জীবনাচরণ একই ধরনের। মানুষ চিকিৎসার জন্য এখানে আসতে পারেন। কিন্তু আমাদের সে তথ্য জানা থাকা দরকার।’

একই সঙ্গে মমতা বলেন, তিনি কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যে কয়েক দফায় বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তা অনুসরণ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু আমি যদি দেখি কেউ আমার রাজ্যকে অস্থিতিশীল করতে সন্ত্রাসবাদে সহায়তা করছে, আমি তার প্রতিবাদ জানাব।’ কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে কড়াভাবে চিঠি পাঠাবেন বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের