ফুটপাতে চাঁদাবাজি আবার আগের রূপে ফেরার অভিযোগ হকার্স ইউনিয়নের

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফুটপাতে চাঁদাবাজি আগের রূপেই ফিরেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। শুক্রবার বেলা তিনটার দিকে রাজধানীর সদরঘাট এলাকায় এক বিক্ষোভ সমাবেশে ইউনিয়নের নেতারা এ অভিযোগ করেন। হকার্স ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ সমাবেশটির আয়োজন করে।

পরবর্তী সময়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হকার্স ইউনিয়নের নেতাদের বক্তব্য তুলে ধরা হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ বছর ফুটপাতের চাঁদাবাজিতে হকাররা দিশাহারা ছিলেন। গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা যখন রাষ্ট্র সংস্কার, ট্রাফিক ব্যবস্থাপনা, মসজিদ-মন্দির-গির্জা রক্ষার কাজে ব্যস্ত, তখন ফুটপাতগুলোতে বেপরোয়া লুটতরাজ-দখলদারি-চাঁদাবাজি হচ্ছে। কারা এসব করছে?

হকাররা কোনো ধরনের চাঁদা দেবে না জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, কেউ যদি ফুটপাত বা বিট দখল করে লুটতরাজ করতে আসে, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

হকাররা অতীতে সিটি করপোরেশনের মেয়র ও পুলিশের মাধ্যমেও দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন হকার্স ইউনিয়নের নেতারা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৪৫ হকারসহ মোট ৮৫ জন শ্রমিক নিহত হয়েছেন বলেও জানায় হকার্স ইউনিয়ন। আজকের কর্মসূচিতে সংগঠনটির নেতা-কর্মীরা নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণসহ আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান সংগঠনটির নেতারা।

চলমান ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানো কথা জানিয়েছে হকার্স ইউনিয়ন। এ জন্য নিজেরা একটি সহায়তা দল গঠন করেছেন বলেও জানিয়েছেন ইউনিয়নের নেতারা।

সমাবেশের সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিছুর রহমান পাটোয়ারি। এতে বক্তৃতা দেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল সদরঘাট এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে সদরঘাটে টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর