স্মিথের সেঞ্চুরির পর অস্ট্রেলিয়া ভারতকে চেপে ধরল

ট্রাভিস হেডকে ভারতের ‘মাথাব্যথা’ বলে উল্লেখ করেন অনেকে। তা বলাই স্বাভাবিক, জাসপ্রিত বুমরাহদের মুখোমুখি হলেই মরণযন্ত্রণা দিতে পছন্দ করেন তিনি। ২৪ ইনিংসে এই দলটির বিপক্ষে তার ৩টি টেস্ট সেঞ্চুরি। সব ফরম্যাট মিলিয়ে ৪টি। এমন একটি উপমা খোঁজা দরকার স্টিভ স্মিথের জন্যও। তিনিও তো ভারতের জন্য কম বিপজ্জনক নন।

স্টিভ স্মিথ ভারতের জন্য বিপজ্জনক। এর ব্যাখ্যাটা স্মিথের ব্যাটেই মিলে।

টেস্ট ক্রিকেটের ইতিহাস প্রায় দেড়শ বছর পুরনো। ভারত প্রথম টেস্ট খেলেছিল ৯২ বছর আগে। লম্বা এই সময়ে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকের নাম স্মিথ। মেলবোর্ন টেস্টে ১৪০ রান করে ক্যারিয়ারের ৩৪তম টেস্ট শতক তুলে নিয়েছেন তিনি। ৪৩ ইনিংসে ভারতের বিপক্ষে এটি তার ১১তম। ১৪০ রান করার পথে ভারতের বিপক্ষে সেঞ্চুরির হিসাবে তিনি পেছনে ফেলেছেন জো রুটকে, ইংলিশম্যানের সেঞ্চুরির সংখ্যা ১০টি। শুধু টেস্টে নয়, তিন ফরম্যাট মিলিয়েই ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান স্মিথ, ১৬টি। ১৪ সেঞ্চুরি নিয়ে দুইয়ে তারই স্বদেশী রিকি পন্টিং।

স্মিথের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৭৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ৬৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন স্মিথ। প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ১৬৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ব্রিসবেনে ১০১ রান করলেও মেলবোর্নেই বেশি সাবলীলতা দেখিয়েছেন প্রজন্মসেরা টেস্ট ব্যাটার। কামিন্স বিদায় নেন অর্ধশতক থেকে এক রান দূরে থাকতে।

এদিন বুমরাহকে এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হজমের লজ্জাও দিয়েছেন স্মিথ। আগের দিন স্যাম কনস্টাসের কাছে দুই ছক্কা খাওয়া বুমরাহকে স্মিথ মেরেছেন একটি। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে বুমরাহ আগে কখনও এক ম্যাচে দুইয়ের অধিক ছক্কা হজম করেননি, এবার এক ইনিংসেই ৩টি। এক ইনিংসে রানও দিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি, ৯৯। আগের সংখ্যাটি ৮৮। তা সত্ত্বেও ৪ উইকেট শিকার করে ভারতের সবচেয়ে সফল বোলার তিনি। টেস্টে ২০০ উইকেটের জন্য তার দরকার আর ২।

জবাব দিতে নেমে টিম ইন্ডিয়া পড়েছে নিদারুণ চাপে। স্কোর বোর্ডে ১৬৪ রান জমা হতেই ৫ উইকেট পড়ে গেছে তাদের। শুরুতেই রোহিত শর্মার উইকেট তুলে নেন প্যাট কামিন্স। ব্যাট ছোঁয়াবেন কি না—দোনামোনা করতে করতে শর্ট মিডঅনে ক্যাচ ক্যাচ তুলে দেন ভারত দলপতি। এ নিয়ে টেস্টে ১৩ ইনিংসে ৭ বার রোহিতের উইকেট নিলেন কামিন্স। অধিনায়ক বনাম অধিনায়ক হিসেবে যা পঞ্চম।

রোহিতকে হারানোর বেদনা ভারত দ্রুতই ভুলে যায় জশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের জুটিতে। কিন্তু ৪৩ রানের জুটির পর দারুণ এক বলে রাহুলকে বোল্ড করে মাঠছাড়া করেন কামিন্স। জয়সওয়াল বড় সংগ্রহের দিকে এগোতে থাকেন। কিন্তু কপাল খারাপ থাকলে যায় হয় আর কী! ডাউন দ্য উইকেটে এসে লেগ সাইডে বল পাঠিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সঙ্গী বিরাট কোহলি অপরপ্রান্তে যাননি। আরামসে জয়সওয়ালকে রানআউট করেন আলেক্স ক্যারে। ১১৮ বলে ৮২ রান করে তিনিই ভারতের সবচেয়ে সফল ব্যাটার। একটু পরই স্কট বোল্যান্ডে বিদায় নেন কোহলি, এবারও অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে। ৮৬ বলে ৩৬ রান করেন তিনি।

নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপকে মাঠ ছাড়তে হয় ১৩ বল পর। এরপর দ্বিতীয় দিনটা পার করেছেন রিশাভ পন্ত ও রবীন্দ্র জাদেজা মিলে। পন্ত ৬ ও জাদেজা ৪ রান নিয়ে আগামীকাল আবার নামবেন।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের