৪৫ বছর পর ঘরের মাঠে ফুলহ্যামের কাছে হার চেলসির

ইনজুরি টাইমের গোলে সর্বনাশ হলো চেলসির। ৪৫ বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের কাছে হারলো স্বাগতিকরা।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজের ৯৫ মিনিটের গোলে ২-১ ব্যবধানে হেরে গেছে চেলসি।

১৯৭৯ সালের পর এটি স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের প্রথম জয় এবং দ্বিতীয় স্থানে থাকা চেলসির শিরোপা আশায় বড় ধাক্কা। দুই ম্যাচ বেশি খেলে টেবিল টপার লিভারপুলের থেকে চার পয়েন্ট পিছিয়ে গেলো চেলসি।

অথচ ম্যাচের ১৬ মিনিটের মাথায় লিড নিয়েছিল স্বাগতিকরা। কোলে পালমার দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ইসা ডিওপের পায়ের মধ্য দিয়ে নিচের কর্নারে স্লাইড করে দুর্দান্ত এক গোল করেন।

চেলসিকে মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণে। পালমারের আরও দুটি শট লক্ষ্যে ছিল, মার্ক কুকুরেলার ডাইভ দিয়ে করা হেড ফিরিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো। দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজের রকেট গতির শটও ফেরান তিনি।

কিন্তু ২০১১ সালে সবশেষ স্ট্যামফোর্ড ব্রিজে গোল করা ফুলহ্যাম শেষদিকে এসে ঝলক দেখায়। ৮২তম মিনিটে হ্যারি উইলসন সমতা ফেরান। মুনিজ ইনজুরি টাইমে ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে দলের পয়েন্ট নিশ্চিত করেন।

এই জয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ফুলহ্যাম অষ্টম স্থানে। সমান পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি সাত আর অ্যাস্টন ভিলা নয়ে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা