মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস। রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৬ জন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) আরজ আলী বলেন, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুটা সময় যান চলাচল ব্যাহত হলেও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের