তারকাদের ক্রমাগত হুমকি, যা বলছেন অপূর্ব

বিনোদন জগতের ছোটপর্দার স্বনামধন্য অভিনেতা জিয়াউল হক অপূর্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চালচিত্র’। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতায় প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল এদিন কলকাতায় গিয়ে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন অপূর্ব। কিন্তু ভিসা পেয়েও নাকি ভারতে যেতে পারেননি অভিনেতা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।

এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, এই খবরের কোনো সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এ মুহূর্তে শুটিংস্পট থেকে কথা বলছি। তিনি আরও বলেন, সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকা প্রসঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার কোনো বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

এর আগে এমন ঘটনা ঘটেছে ভারতের গণমাধ্যমে। খবর রটে— গৃহবন্দি করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের। তিনি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘খবরটি ভিত্তিহীন। এমন খবরের কোনো ভিত্তি নেই। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি।’

ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদমাধ্যমে মিথ্যাচার করা হলো অপূর্বকে নিয়ে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের