রাশমিকার জনপ্রিয়তার রহস্য কী

ভালোই ছিলেন। দক্ষিণি সিনেমা করছিলেন, কোনোটা সুপারহিট, কোনোটা মোটামুটি ব্যবসা করছিল। কিন্তু ‘পুষ্পা: দ্য রাইজ’ যেই মুক্তি পেল, রাশমিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল। দক্ষিণ ভারতের ছোট পরিসর থেকে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলেই যেন অন্তর্জালে ঝড় ওঠে। কিন্তু রাশমিকার এই জনপ্রিয়তার রহস্য কী?

কর্ণাটকের মেয়ে রাশমিকা, ২০১৬ সালে বড় পর্দায় অভিষেকও হয় কন্নড় সিনেমা দিয়ে, এরপর করেন তেলেগু সিনেমা। সবগুলোই কমবেশি ব্যবসা করেছে। তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কারণ ছিল না।

রাশমিকার ক্যারিয়ার নতুন গতি পায় ২০১৮ সালে তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’ দিয়ে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটিও। ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির নানা দৃশ্য, সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে তাঁকে নিয়ে চর্চা বাড়তে থাকে।

এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ‘ডিয়ার কমরেড’ দিয়ে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয়, আবার শৈল্পিক ঘরানারও নয়। দুই ঘরানার মিশ্রণে দর্শক-সমালোচকের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন নির্মাতা। ছবিতে রাশমিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে। এক নারী ক্রিকেটার, যে যৌন হয়রানির শিকার হয়, প্রেমিককে হারায়, এমন জটিল মনস্তত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয়–দক্ষতার জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়।

এরপর ‘সারিলেরু নিকিভারু’, ‘বিসমা’, ‘সুলতান’ ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমা–দুনিয়ায় নিজের জায়গা আরও পোক্ত করে ফেলেন রাশমিকা।

তবে এই অভিনেত্রীর জীবন আমূল বদলে যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে। ২০২১ সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে পুরো উপমহাদেশজুড়ে পরিচিতি পান। পরের গল্পটা সবার জানা। রাশমিকা এরপর কয়েকটি হিন্দি সিনেমা করেছেন, চলতি মাসে আবার হাজির হয়েছেন ‘শ্রীভাল্লি’ রূপে। ‘পুষ্পা ২’-তে তাঁর অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছেন তিনি।
সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। ‘পুষ্পা’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিমেল’-এর মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ যিনি, তাঁর চাহিদা তো থাকবেই।

রাশমিকার আরেকটি সুবিধা, সব ধরনের চরিত্রে, সব ধরনের সিনেমায় তাঁকে মানিয়ে যায়। ‘গীতা গোবিন্দম’-এ তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্র করেছেন, ‘ডিয়ার কমরেড’-এ হয়েছেন নারী ক্রিকেটার। আবার হিন্দি সিনেমার অভিষেকে ‘গুডবাই’-এ গ্ল্যামারহীন চরিত্র করেছেন। আবার ‘অ্যানিমেল’-এ নিজের ‘সুইট গার্ল’ ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয়ও করেছেন।

সামনে তাঁকে দেখা যাবে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায়। এই প্রথম পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন তিনি। গত সপ্তাহেই ভারতীয় গণমাধ্যম, ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন, সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান তিনি।

রাশমিকাকে নিয়ে সেই অর্থে তেমন বিতর্ক নেই। এই ক্লিন ইমেজ তাঁকে ভক্তদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। ভক্তদের কাছে তিনি কতটা জনপ্রিয়, রাশমিকার অনুসারীমাত্রই সেটা জানেন।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০