কেরানীগঞ্জে সিনেমা দেখে রোমাঞ্চের নেশায় ব্যাংকে ডাকাতির চেষ্টা: পুলিশ সুপার

দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আহম্মদ মুঈদ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঢাকার পুলিশ সুপার বলেন, চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছেন আটককৃতরা। এ ঘটনায় নগদ ১৮ লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরের পর। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একদল ডাকাত। অস্ত্রের মুখে ব্যাংটির কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

শোরগোল পড়ে যায় চারদিকে। স্থানীয় জনতা ব্যাংকের দরজা বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে উপস্থিত হয় পুলিশ, র‌্যাবের একাধিক টিম। ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও।

প্রায় তিন ঘণ্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জিম্মি ঘটনার অবসান হয়। পুলিশ জানিয়েছে, তিন ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।  আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে বের করা হয় ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারিদের। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০