ভারতের কাছে ৮ উইকেটের হার বাংলাদেশের মেয়েদের

ব্যাটাররা এনে দিতে পারেননি ভালো সংগ্রহ। শেষদিকে হাবিবা ইসলামের ছোট্ট ঝড়ো ইনিংসে কিছুটা লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।রান তাড়ায় নামা ভারতকে শুরুতে ধাক্কা দিতে পারলেও পরে আর পেরে ওঠেনি তারা।  

বৃহস্পতিবার কুয়ালালামপুরে যুব এশিয়া কাপে বাংলাদেশ নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশের মেয়েরা। পরে ওই রান তাড়ায় নেমে ১২ ওভার ১ বলেই জয় পেয়েছে ভারত। আগামীকাল সুপার ফোরের আরেক ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ২৭ রানের উদ্বোধনী জুটি পায় তারা। ১৪ বলে ১০ রান করে ফাহমিদা ছোঁয়া ও ১৯ বলে ১৪ রান করে মোসাম্মৎ ইভা আউট হন। এরপরই রীতিমতো ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে।  

পরের ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তবে বাংলাদেশকে অলআউট হতে দেননি নিশিতা আক্তার নিশি ও ফারজানা ইয়াসমি। ১৭ বলে ১০ রান করে নিশি অবশ্য ক্যাচ তুলে দেন মিথিলার বলে। তবে ২২ বলে ৮ রানে অপরাজিত থাকেন ফারজানা। শেষদিকে ৪ বলে ১১ রান করেন হাবিব ইসলাম। ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন আয়ুশী শুক্লা।  

রান তাড়ায় নামা ভারতকে শুরুতে ধাক্কা দিতে পেরেছিল বাংলাদেশের মেয়েরাও। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ৪ বলে শূন্য রান করা কামিলিনিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আনিশা আক্তার সোবা। পাওয়ার প্লের ভেতরই আরও একটি উইকেট নেয় তারা।  

৯ বলে ১ রান করা সানিকা চালকেকে আউট করেন সোবা। কিন্তু এরপরই বড় জুটি গড়েন গুঙ্গাডি তৃষা। ৪৬ বলে তাদের ৬৪ রানের জুটি আর ভাঙতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৪৫ বলে ১০ চারে ৫৮ রানে অপরাজিত থাকেন তৃষা। ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন নিকি প্রসাধ।  

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ