সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আপাতত রেল যোগাযোগ বন্ধ থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে বিভিন্ন স্থানে রেলওয়ে সেতু ও পথ ঝুঁকিতে আছে। অনেক স্থানে রেলপথ পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। তাই বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

একই সূত্র জানিয়েছে, সিলেট থেকে চট্টগ্রাম রেলপথে দুটি ও সিলেট থেকে ঢাকা রেলপথে চারটি রেল চলাচল করে। আজ সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে ঢাকামুখী কালনী এক্সপ্রেস যাত্রী নিয়ে ছেড়ে গেছে। তবে সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যন্ত গিয়ে আবার ফিরে এসেছে। বন্যার কারণে ওই ট্রেন নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেনি।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুপুরের পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় দুপুর ১২টায় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ও সাড়ে তিনটায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত স্টেশন ছেড়ে যায়নি। একইভাবে রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ও রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকাগামী উপবন স্টেশন ছেড়ে যাবে না। প্রতিটি ট্রেনে গড়ে ৬৫০ থেকে ৭০০ যাত্রী পরিবহন করা হয়।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি