৪৪৮ রানে ইনিংস ঘোষণা পাকিস্তানের

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ইনিংস ঘোষণা করলো পাকিস্তান। বাংলাদেশকে শেষ সেশনে বেশ সতর্ক হয়েই খেলতে হবে।

পাকিস্তান থেমেছে ৬ উইকেটে ৪৪৮ রান করে। মোহাম্মদ রিজওয়ানের ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল। কিন্তু তাকে অপরাজিত ১৭১ রানে রেখেই দলীয় ইনিংসের ইতি টানেন অধিনায়ক শান মাসুদ। ২৩৯ বলের ইনিংসে ১১টি চার আর ৩টি ছক্কা হাঁকান রিজওয়ান। সঙ্গে ২৪ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন শাহিন শাহ আফ্রিদি।

এর আগে কিছুতেই কিছু হচ্ছিল না। সৌদ শাকিল ও মোহাম্মদ রিওজয়ানের জুটিতে চাপ বাড়ছিল বাংলাদেশের উপর। সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরিও পার করে ফেলে এই জুটি। অবশেষে রাওয়ালপিন্ডির পিচে আঠার লেগে থাকা ২৪০ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

৯৫তম ওভারে মেহেদীর শর্ট লেন্থে করা শেষ বলে কিছুটা সামনে এগিয়ে এসে কভার অঞ্চলে খেলতে চেয়েছিলেন শাকিল। কিন্তু তাতে পুরোপুরি পরাস্ত হয়েছিলেন পাকিস্তানি ব্যাটার। বল গ্লাভসে জমা করে দ্রুতগতিতে স্টাম্পড করেন লিটন দাস।

রিভিউতে দেখা যায়, পিচলাইনের উপর কোনোমতে শাকিলের পা স্পর্শ করে আছে। বহু বিবেচনার পর অবশেষে আউটের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার। দলীয় ৩৫৪ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয় পাকিস্তানের।

২৫ ওভার হাত ঘুরানোর পর অবশেষে উইকেটের দেখা পান সাকিব আল হাসানও। চারশর আগে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান।

সাকিবের টার্নের বিপক্ষে সামনে খেলতে গিয়ে ব্যাটে আলতো ছোঁয়ায় পেছনে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদী হাসান মিরাজের সহজ ক্যাচ হন আঘা সালমান। ৩৬ বলে ১৯ রান করে ফেরেন তিনি।

শাকিল ও রিজওয়ান আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান করেছিল পাকিস্তান। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)।

ভেজা পিচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা। ১৬ রানের মধ্যে তারা তুলে নেন ৩টি উইকেট। যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি।

ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ।

ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখান শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ আর শরিফুল ইসলাম। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি