‘অবৈধ বাংলাদেশি’ ধরতে ভারতে বিশেষ অভিযান শুরু

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) শহরটির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্য দিয়ে বিশেষ এ অভিযান শুরু হয়।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু হয়, যা দুই মাস চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এলজি সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়।

এই নির্দেশ পাওয়ার পর বুধবার পুলিশের একদল সদস্য ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজ-নথি যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কি না, সে বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু বলা হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানান, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানের কোনো নথিপত্র পাওয়া যাবে না, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল এলজি সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের