দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে পুলিশি অভিযান

দক্ষিণ কোরিয়ার পুলিশ সিউলে প্রেসিডেন্ট কার্যালয়ে অভিযান চালিয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর এ অভিযান চালানো হলো।

অভিশংসন ভোট এবং পদত্যাগের একাধিক আহ্বানের পরও পদে বহাল রয়েছেন প্রেসিডেন্ট। বর্তমানে সরকারের বিভিন্ন শাখা থেকে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এমনকি তার বিরুদ্ধে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

যদিও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে, এমন কোনো আদেশ আর কখনও দেওয়া হবে না।

সামরিক আইন ঘোষণার পর গত মঙ্গলবার রাতে ন্যাশনাল অ্যাসেম্বলি তা দ্রুত বাতিল করে। এরপর থেকেই প্রেসিডেন্ট ইউন অভিশংসনের মুখোমুখি হয়েছেন।

তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, সংসদে অভিশংসিত হলেও প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হয় না। সেদেশে অভিশংসনের জন্য যে নয় সদস্যের কমিটি রয়েছে, সেখানে অন্তত ছয় জন সদস্য একমত হলে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হবেন।

এদিকে সামরিক আইন জারির দায় স্বীকার করে নেওয়া দেশের সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন মঙ্গলবার রাতে আটক অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন বলে এক কর্মকর্তা জানান।

মন্ত্রণালয় পার্লামেন্টকে জানিয়েছে, কিম বর্তমানে একটি নজরদারি কক্ষে রাখা হয়েছে এবং এখন তার শারীরিক কোনো সমস্যা নেই। গত রোববার তিনি আটক হন।

সামরিক আইন জারির ঘোষণার পরবর্তী সময়ে ইউনের ঘনিষ্ঠ অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন।

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি