৮ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ৪০ বছরের বোলারের

এক মাস পরই ৪০ বছর পূর্ণ করবেন। এই বয়সে এসে কিনা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ডটা নিজের করে নিলেন মহেশ তাম্বে! ২৭ জুলাই এস্তোনিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৮ বলে ৫ উইকেট শিকার করেছেন ফিনল্যান্ডের এই বর্ষীয়ান মিডিয়াম পেসার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই কোনো বোলারের দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড। এর আগে রেকর্ডটি দখলে ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের। ২০২২ সারে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট শিকার করেছিলেন এই বোলার।

৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়ার দিন নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে ফেলতে পারতেন তাম্বে। তা হয়নি ইনিংসের ১৭তম ওভারে তৃতীয়, চতুর্থ আর ষষ্ঠ বলে উইকেট পান তিনি।

তবে নিজের দ্বিতীয় এবং ইনিংসের ১৯তম ওভারে আক্ষেপ ঘুচিয়েছেন তাম্বে। ওভারের প্রথম আর দ্বিতীয় বলে উইকেট শিকার করে হ্যাটট্রিক তো করেছেনই, টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম ৫ উইকেট শিকারের (৮ বলে) বিশ্বরেকর্ড গড়েছেন এই মিডিয়াম পেসার।

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট শিকার (বলের হিসেবে)
৮-মহেশ তাম্বে (ফিনল্যান্ড বনাম এস্তোনিয়া, ২০২৫)
১০-জুনায়েদ আজিজ (বাহরাইন বনাম জার্মানি, ২০২২)
১১-রশিদ খান (আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, ২০১৭)
১১-মোয়াজ্জেম বাইগ (মালায়ি বনাম ক্যামেরুন, ২০২৪)
১১-খিজির হায়াত (মালয়েশিয়া বনাম হংকং, ২০২০)

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ