দুই গান থেকে ‘সুর চুরি’ করে তৈরি ‘সাইয়ারা’র টাইটেল সং

নির্মাতা মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’ এখন দাঁপিয়ে বেড়াচ্ছে বলিউডের বক্স অফিস। শুধু সিনেমা নয়, গানও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে। তবে এ সিনেমার গানেই এবার উঠেছে সুর চুরির অভিযোগ।

বর্তমানে স্পটিফাইয়ের টপ গ্লোবাল চার্টে চতুর্থ স্থানে রয়েছে ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল সং ‘সাইয়ারা তু তো বদলা নেহি হে, মওসম যারারা রুঠা হুয়া হে’। অভিযোগ উঠেছে, এ গানের সুর ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের একটি গানের সুরের সঙ্গে মিলে যায়। গানটির নাম ‘নাইট চেঞ্জেস’। এ গানের শুরুর সুর খানিকটা বদলে নিজের করে নিয়েছেন ‘সাইয়ারা’র সুরকার।

এছাড়া বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের ‘হামনাভা মেরে’ গানের সঙ্গেও মিল রয়েছে ‘সাইয়ারা’ গানটির। ‘হামনাভা মেরে’ গানের দ্বিতীয় অন্তরার সুরে প্রবলভাবে প্রভাবিত হয়েছে ‘সাইয়ারা’র টাইটেল সংটি।

নকলের অভিযোগে ‘সাইয়ারা’ গানের সুরকার তনিষ্ক বাগচী বলেন,

আমি যাই করি না কেন, মানুষ কিছু না কিছু বলবেই। তাদের তো করার মতো তেমন কিছু নেই। সব সময় একটা সুযোগ খোঁজে আমাকে নিচে নামানোর। তবে শেষমেশ গানটা যেখানে পৌঁছানোর কথা, সেখানে ঠিকই পৌঁছে যাবে— ‘সাইয়ারা’ সেটাই প্রমাণ করেছে।

সুরকার তনিষ্ক বাগচী আরও বলেন,

যারা তুলনা করছেন, তারা যদি খেয়াল করেন দেখবেন, মেলোডির দিক থেকে অনেক গানের কর্ডই এক। এ মাইনর স্কেলে মাত্র ৩-৪টা কর্ড থাকে, কিন্তু প্রতিটা সুরের একটা নিজস্ব আত্মা থাকে। এর মানে এই না যে আমরা কিছু চুরি করেছি। এমন মিল থাকতেই পারে, সেটাকে ইচ্ছাকৃত বলা ঠিক নয়। আমরা কোনো কিছু তুলে এনে বসিয়ে দিইনি। আমরা গানটার আবেগ নিয়ে কাজ করেছি, সেটাই শ্রোতার সঙ্গে সংযোগ ঘটিয়েছে। এটাই ‘সাইয়ারা’র জাদু।

নবাগত অভিনয়শিল্পী আহান পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় পর পর্দা কাঁপাচ্ছে উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের এ গল্প। মুক্তির ৭ দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে  ২৪৩ কোটি টাকারও বেশি অর্থ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!