৮৬ বলে ২৪৫ রান তাড়া করে বুলগেরিয়ার রেকর্ড

জিব্রাল্টার ও তুরস্ককে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে স্বাগতিক বুলগেরিয়া। প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে হার ও অন্যটিতে জিতেছিল তারা। গতকাল জিব্রাল্টারের মুখোমুখি হয়ে ২৪৫ রানের লক্ষ্য ১৪.২ ওভারেই পেরিয়েছে তারা।

সোফিয়ায় ৬ উইকেটে জেতা ম্যাচে বুলগেরিয়া দারুণ একটি রেকর্ড গড়েছে। ২০০+ রান তাড়ার জয়ে ওভারপ্রতি সবচেয়ে রান তোলার নজির দেখিয়েছে তারা। ২৪৫ রান তাড়ায় ওভারপ্রতি ১৭.০২ করে তুলেছে তারা। উইজডেনের তথ্যানুযায়ী, স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা রেকর্ড। ২০০+ রান তাড়ায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪.১১ রান করে তোলার নজির আছে সার্বিয়ার।

বুলগেরিয়ার এই রেকর্ডে সবচেয়ে বড় অবদান মানান বশিরের। ২১ বল মোকাবিলা করেই ৯ ছক্কা ও ৩ চারে ৭০ রান করেছেন তিনি। ইসা জারু ও মিলে গোগেভ দুজনই করেন ৬৯ রান করে। এছাড়া ক্রিস লাকোভ ১৯, বখতিয়ার তাহিরি ৮ ও জীরাক চুঘতাই ১ রান করেন।

জিব্রাল্টারের হয়ে লুইস ব্রুস ২, কেনরয় নেস্তর ১ ও কবির মিরপুরি ১ উইকেট পান।

এর আগে ফিলিপ রাইকসের ৭৩, ইয়ান ল্যাটিনের ৫১, লুইস ব্রুসের ২৪, ক্রিস পাইলের ২২, মাইকেল রাইকসের ২১, কবিরের ২১ ও রিচার্ড হ্যাচম্যানের ১৭ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৪৪ রান তুলে জিব্রাল্টার। বুলগেরিয়ার হয়ে ৩৭ রানে ৪ উইকেট নেন জাকোব গুল। একটি করে উইকেট পান জীরাক চুঘতাই ও মিলেন গোগেভ।

  • Related Posts

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading
    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি শুরু হয়েছে। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের…

    Continue reading

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ