৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের

বৃষ্টির কারণে কার্টেল ওভারের খেলা, ৭ ওভারের ম্যাচ। ধুমধারাক্কা ব্যাটিং ছাড়া জেতার উপায় নেই। কিন্তু পাকিস্তানি ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করলেন অস্ট্রেলিয়ার কাছে।

৯৪ রান তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে মোহাম্মদ রিজওয়ানের দল। ১৬ রানে ৫টি আর ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত টেনেটুনে গেছে ৬৪ রান পর্যন্ত, ৯ উইকেট হারিয়ে।

ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৭ ওভারের ম্যাচে হারটাকে বেশ বড়ই বলা যায়।

রান তাড়ায় নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রিজওয়ান, বাবর আজম, আঘা সালমানরা। প্রথম ছয় ব্যাটারের কেউ দুই অংকও ছুঁতে পারেননি। রিজওয়ান ০ আর বাবর করেন মাত্র ৩ রান।

শেষদিকে হাসিবুল্লাহ খান ৮ বলে ১২, শাহিন শাহ আফ্রিদি ৬ বলে ১১ আর আব্বাস আফ্রিদি ১০ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলে পাকিস্তানের লজ্জা কিছুটা কমিয়েছেন।

অস্ট্রেলিয়ার জাভিয়ার বার্টলেট ১৩ আর নাথান এলিস ৯ রান খরচ করে নেন তিনটি করে উইকেট। শেষ ওভারের শেষ দুই বলে ২ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

এর আগে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৭ ওভারে তুলেছিল ৪ উইকেটে ৯৩ রান।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। শুরুটা তারা ভালোই করে। দুই ওপেনারকে দাঁড়াতে দেয়নি। জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ৯ আর ম্যাথু শর্ট ফেরেন ৭ রান করে।

তবে এরপর গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব চালিয়েছেন। ১৯ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার। টিম ডেভিড করেন ৮ বলে ১০।

শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ২১ রানে। অস্ট্রেলিয়াও পায় চ্যালেঞ্জিং সংগ্রহ।

পাকিস্তানের আব্বাস আফ্রিদি ৯ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার নাসিম শাহ আর হারিস রউফের।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর