৬ বাংলাদেশির মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৬ বাংলাদেশিসহ ৯ প্রবাসীকে কালো তালিকাভুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অতিরিক্ত সময় দেশটিতে অবস্থান করায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইমিগ্রেশন বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাসারুদ্দিন এম নাসির এক বিবৃতিতে জানান, প্রত্যাখ্যাত ছয় বাংলাদেশির মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। স্থলপথে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না থাকায় তাদের কালো তালিকাভুক্ত করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, একজন তাইওয়ানের নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে প্রকৃত ভ্রমণকারী নন বলে সন্দেহ করা হয়। তারা কেবল সামাজিক ভ্রমণ পাস (সোশ্যাল ভিজিট পাস) ব্যবহার করে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থানের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, হংকংয়ের এক নারী নাগরিকের নাম সংশ্লিষ্ট বিভাগের সন্দেহভাজন তালিকায় থাকায় তাকেও মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

মোহদ নাসারুদ্দিন বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী এসব বিদেশি নাগরিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবাইকে থাইল্যান্ড হয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং এ অভিযানে কোনো ধরনের জব্দকৃত মালামাল পাওয়া যায়নি।

বিবৃতিতে তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার রাখতে এবং কোনো পক্ষ যেন প্রবেশপথের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প