৫০ বছর পার করেও যে ডায়েটে ফিটনেস ধরে রেখেছেন শাহরুখ-করণ

সময়ের সঙ্গে শরীর ফিট রাখতে বা ওজন কমাতে নানা রকমের ডায়েট চর্চার কেন্দ্রে চলে আসে। যেমন এই মুহূর্তে সমাজমাধ্যমে ‘ওয়ান মিল আ ডে’ (ওএমএডি বা ‘ওম্যাড’) ঘিরে কৌতূহল দানা বেঁধেছে। অর্থাৎ এই ডায়েট অনুসরণ করলে ব্যক্তি দিনে মাত্র একবার খাবার খাবেন। 

সম্প্রতি ওজন কমানোর জন্য বলিউড প্রযোজক করণ জোহরকে নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, করণ এই পদ্ধতিতেই তার ওজন কমিয়েছেন। অন্যদিকে শাহরুখ খানও নাকি নিজেকে ফিট রাখতে দিনে একবারের বেশি খাবার খান না। কিন্তু এই ডায়েট কি সকলের জন্য উপযুক্ত?

চিকিৎসকদের একাংশের মতে, ‘ওম্যাড’ আসলে ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’-এর একটি ধরন। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ক্ষেত্রে দিনের একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্যক্তিকে খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়। অন্যদিকে ‘ওম্যাড’-এর ক্ষেত্রে দিনে কেবল একবার খাবার খাওয়ার নিয়ম। দ্রুত ওজন কমাতে দু’রকম ডায়েট পরিকল্পনাই উপকারী। ‘ওম্যাড’-এর ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় খাবার খেয়ে নিতে হবে। দিনের বাকি সময় পানীয় চলতে পারে।

কাদের ক্ষেত্রে এই ডায়েট কার্যকর

উপবাস করলে দেহ তার প্রয়োজনীয় ক্যালোরি শরীরে জমা মেদ থেকে সংগ্রহ করে। জানা যাচ্ছে, যাদের স্থূলত্বের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ‘ওম্যাড’ খুবই কার্যকর। দিনে একবার খেতে হয় বলে সারা দিনের ক্যালোরি মাপা বা খাবারের পরিকল্পনার জটিলতা থাকে না। কী কী খেতে হবে, তা নিয়েও জটিলতা থাকে না বলে এই ডায়েট অনুসরণ করা সহজ। এই ধরনের ডায়েটে যেহেতু একবার খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, সেক্ষেত্রে পুষ্টিবিদেরা জানিয়েছেন, ওই একটি খাবারে যেন বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান উপস্থিত থাকে, সেদিকে খেয়াল রাখা উচিত।

‘ওম্যাড’ কাদের ক্ষেত্রে বিপজ্জনক

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় ধরে এই ধরনের ডায়েট অনুসরণ করলে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। তার ফলে নানা রোগ সৃষ্টি হতে পারে। শরীরে কোনো দীর্ঘকালীন রোগ থাকলে এই ধরনের ডায়েটে ঝুঁকি বাড়ে। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস জাতীয় রোগে আক্রান্তদের ক্ষেত্রেও দীর্ঘ সময় উপবাস করে থাকা উচিত নয়। ‘ওম্যাড’ থেকে পেশির ঘনত্ব কমে যেতে পারে। অনেক সময় দিনের একটা বড় সময় পেট খালি রাখার জন্য মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, অনেক সময়েই মানুষ এই ধরনের ডায়েট মাঝপথে ছেড়ে দেন।

সুতরাং, ‘ওম্যাড’ অনুসরণ করার আগে জানতে হবে, কাদের ক্ষেত্রে এই ধরনের ডায়েটের পরিকল্পনা প্রযোজ্য। ওজন কমাতে এই ধরনের ডায়েট অনুসরণ করতে চাইলে কৌশলমাফিক এগোনো উচিত। তার আগে প্রয়োজন কোনও পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১