২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ

ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম অঙ্গরাজ্য অরুণাচলে দুর্দান্ত শুরু হতে পারতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের। যুবাদের সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ। ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ১ পয়েন্ট নিয়ে।

বাংলাদেশ শুরু থেকেই চাপ সৃষ্টি করে মালদ্বীপের রক্ষণে। সফলও হয় ১৩ মিনিটে ফয়সাল হুদার গোলে। ৪৫ মিনিটে কাজী রিফাত ব্যবধান ২-০ করলে মনে হয়েছিল সহজ জয়েই সাফ মিশন শুরু করতে যাচ্ছে গোলাম রব্বানী ছোটনের দল।

দুই গোলে পিছিয়ে পরেও হাল ছাড়েনি মালদ্বীপের যুবারা। ৬৭ আর ৭৩ মিনিটে দুই দুটি গোল আদায় করে দুর্দান্তভাবে ফিরে আসার গল্প লেখে মালদ্বীপের যুবারা।

টুর্নামেন্টে ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। অর্থাৎ প্রতি গ্রুপে আছে তিনটি করে দল। বাংলাদেশের শেষ ম্যাচ ১১ মে ভুটানের বিপক্ষে।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সেমিফাইনালে। গ্রুপসেরা হতে না পারলে সেমিফাইনালে ভারতের সামনে পড়তে পারে বাংলাদেশ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!