৪০ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

৪০ বাংলাদেশিসহ মোট ৪৬ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির কুয়ালা তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ রোববার (১৯ জানুয়ারি), আটক তিন দেশের অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল এক এবং টার্মিনাল দুই দিয়ে তাদের পাঠানো হয়েছে।

তিনি বলেন, যাদের পাঠানো হয়েছে, তাদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২) এবং অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর অধীনে অপরাধে আইনি প্রক্রিয়া শেষে, ইমিগ্রেশন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। যেন এই অভিবাসীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

যাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৪০ জন বাংলাদেশি পুরুষ, চারজন ভারতীয় পুরুষ এবং সিরিয়ার একজন নারীসহ দুজন অভিবাসী রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের