‘বিগ বস’ জিতলেন অভিনেতা করণবীর, কত টাকা পুরস্কার জিতলেন

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর বিজয়ীর মুকুট জিতলেন অভিনেতা করণবীর মেহরা। ১০৪ দিনের নানা নাটকীয়তা শেষে গতকাল রোববার রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে এদিন ৫০ লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি। এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, ভিভিয়ান ডিসেনা। তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভূতি ব্যক্ত করে করণ বলেন, ‘আমি ভীষণ খুশি। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। আমি কঠিন পরিশ্রম করেছি। এখানে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি।’

ভিভিয়ান ডিসেনার সঙ্গে করণের লড়াই হয়েছে সেয়ানে–সেয়ানে। ভিভিয়ানকে তিনি বলেন, ‘যখন দুজন মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে, তখন সম্পর্কে একটা তিক্ততা আসবেই। কিন্তু আমার ওকে দেখে হিংসাও হতো।

কারণ, ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গেছে। আর এটা আমি শোয়েও বারবার বলেছি। কিন্তু সত্যিই ও খুব ভালো একজন মানুষ। আর সেই কারণে আমি ওকে পছন্দ করি।’

এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। এদিন ১৯৯৪ সালের হিট ছবি ‘আন্দাজ আপনা আপনা’র দৃশ্য আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা। সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে।’

প্রসঙ্গত, এদিন বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী সিনেমা ‘লাভইয়াপা’র প্রচারে এসেছিলেন জুনাইদ খান ও খুশি কাপুর।

বিজয়ীর নাম ঘোষণার আগে, ‘বিগ বস-১৮’–এর সেরা ছয় ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা শুরু করেন সালমান খান। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন। আর এরপর শুরু হয় এলিমিনেশন পর্ব। এই পর্বে প্রথমে বাদ পড়েন ঈশা সিং, ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। এরপর বাদ পড়েন অভিনেতা চুম দারাং। এরপর একে একে বাদ পড়েন অন্যরা। অবিনাশ মিশ্র গ্র্যান্ড প্রাইজের দৌড়ে তৃতীয় চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। শেষ পর্যন্ত শীর্ষ তিনে পৌঁছেও বিদায় নেন রজত দালাল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প