৩০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’

এবারের ঈদের আলোচিত ছবি ‘রাক্ষস’ প্রথম সপ্তাহে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল। পাইরেসি ঠেকাতে বড় বাজেটের ছবিটি শুরুতে এই পরিকল্পনাই নিয়েছিলো। সেখানে সাফল্যের পর এবার সিঙ্গেল স্ক্রিনেও এসেছে ‌সিয়াম অভিনীত এ সিনেমা।

শুরু থেকেই সারা দেশের দর্শকের কাছে চাহিদা ছিলো ছবিটির। সেই ভাবনা থেকেই দ্বিতীয় সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনের মাধ্যমে সব শ্রেণির দর্শকের কাছে এটি পৌঁছে দেয়ার চেষ্টা করলেন ছবিটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি।

আসছে ৩ এপ্রিল থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ৩০টির মত সিংগেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‌‘রাক্ষস’।

শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকরা এতদিন বলছিলো, তাদের ঈদ শুরু হয়নি। রাক্ষস দিয়ে তাদের ঈদ শুরু হলো। হল মালিকদের কাছে আমাদের ছবিটির ভালো চাহিদা রয়েছে। প্রথম পর্যায়ে আমরা ৩০টির মত হলে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এ সংখ্যা বাড়বে।’

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স। এতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে।

সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। চিত্রতারকা শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল। শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প