২৮০ কোটি রুপি পারিশ্রমিকে এশিয়ার শীর্ষে রজনীকান্ত

তামিল সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে ‘কুলি’। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমাটি পরিচালনা করছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক লোকেশ কানাগরাজ।

ইতোমধ্যেই সিনেমাটি আলোচনার শীর্ষে উঠে এসেছে তার বিশাল বাজেট এবং রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের কারণে।

শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য রজনীকান্ত নিচ্ছেন প্রায় ২৮০ কোটি রুপি। যা তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাতে পরিণত করবে। এর আগেও রজনীকান্ত ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি।

এদিকে পরিচালক লোকেশ কানাগরাজ নিজেও তার আগের সিনেমার তুলনায় পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন। ‘কুলি’র জন্য তিনি নিচ্ছেন ৬০ কোটি রুপি।

সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও রয়েছেন দক্ষিণের আরেক তারকা নাগার্জুনা আক্কিনেনি। তিনি ‘সাইমন’ চরিত্রে অভিনয় করবেন। তার পারিশ্রমিক প্রায় ২৪ কোটি রুপি। এছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড তারকা আমির খানকে। তিনি পাবেন ২৫ থেকে ৩০ কোটি রুপি।

একটি গানের দৃশ্যে ক্যামিও হিসেবে থাকবেন পূজা হেগড়ে। সেজন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ২ কোটি। সিনেমাটিতে আরও অভিনয় করবেন শ্রুতি হাসান, সত্যরাজ এবং উপেন্দ্র রাও। তারাও বেশ মোটা পারিশ্রমিক পাবেন ছবিতে।

এই মেগা বাজেট অ্যাকশন থ্রিলারটি প্রযোজনা করছে সান পিকচার্স। সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দ্রন।

সম্প্রতি ‘কুলি’ সিনেমার নির্মাতারা একটি নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। সেটি প্রকাশের পর থেকেই সিনেমাটি মুক্তির ১০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে। প্রোমোতে রজনীকান্তসহ অন্যান্য তারকাদের চমকপ্রদ লুক প্রকাশ করা হয়েছে। এতে দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে।

বিশ্বব্যাপী ‘কুলি’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!