আইপিএল কলকাতাকে ১৭৯ রানে আটকে দিলো চেন্নাই

১৮তম ওভারে মাথিসা পাথিরানা দিয়েছিলেন ১৪ রান। কিন্তু ইনিংসের শেষ ওভারে তিনি করলেন টাইট বোলিং। ফলে পুঁজিটা প্রত্যাশিত হলো না কলকাতা নাইট রাইডার্সের।

ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ৬ উইকেটে ১৭৯ রানেই থেমেছে কলকাতা। অর্থাৎ জিততে হলে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৮০।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে (৯ বলে ১১) হারালেও এরপর সুনিল নারিন আর আজিঙ্কা রাহানের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে ৬৭ রান তোলে কলকাতা।

নারিন ১৭ বলে ২৬ করে অষ্টম ওভারে সাজঘরে ফেরত যান। ওই ওভারেই আউট হন অঙ্কৃশ রঘুবানসি (১)। এরপর দলকে একশ পার করে দেন রাহানে। ৩৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৮) এসে ফেরেন কলকাতা অধিনায়ক।

উইকেটে এসেই মেরে খেলতে থাকেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৩৮ করেন ৪ চার আর ৩ ছক্কায়। রিঙ্কু সিং ফেরেন ৬ বলে ৯ করে।

এরই মধ্যে উইকেটে সেট হয়ে যান মনিশ পান্ডে। যদিও শেষদিকে সেভাবে হাত খুলতে পারেননি। মাথিসা পাথিরানার শেষ ওভারে মাত্র ৬ রান নিতে পারে কলকাতা। মনিশ ২৮ বলে একটি করে চার-ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন।

৩১ রান খরচায় ৪টি উইকেট নেন চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!