২২ বছর পর আজ নীলফামারী যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনি জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় ২২ বছর পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরের জেলা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

দুপুর দেড়টার দিকে জেলার পৌর মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করবে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, দলের চেয়ারম্যানের আগমন ঘিরে আমরা আনন্দিত। তিনি প্রায় ২২ বছর পর নীলফামারীতে আসছেন। আমরা আশা করছি, তিনি আমাদের জেলার উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে আলোচনা করবেন। উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার মুখ থেকে আশার বাণী আমরা শুনতে পারবো। এছাড়া অবহেলিত জেলা নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা বলবেন তিনি।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন