২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ

আগামী ২ বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার ফিল সিমন্সই। মঙ্গলবার বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে সিমন্সের বিষয়ে। ২০২৭ সালে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। সে পর্যন্ত টাইগারদের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের পরিবর্তে দ্রুততম সময়ের মধ্যে ফিল সিমন্সকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার অ্যাসাইনমেন্ট ছিল ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে, বিসিবি তার কাজে সন্তুষ্ট হয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির সময়সীমা বৃদ্ধি করেছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৬১ বছর বয়সী এই কোচ বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

এক বিবৃত্তিতে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে যে অনেক প্রতিভা রয়েছে, তা অনস্বীকার্য। এবং আমি বিশ্বাস করি আমাদের একসাথে দুর্দান্ত কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এরই মধ্যে বাংলাদেশ দলের সঙ্গে বেশ ভালো কিছু অভিজ্ঞতা তৈরি হয়েছে সিমন্সের। সে অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ‘এরইমধ্যে কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। তাতে এই দলে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমরা একসাথে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’

সিমন্স আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা এবং কাটানো সময় অবিশ্বাস্যভাবে ফলপ্রসু হয়েছে। এই দলের মধ্যে আমি শক্তি, প্রতিশ্রুতি এবং ক্রিকেটার অসাধারণ সক্ষমতা দেখেছি। এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে আমি উদগ্রীব হয়ে আছি।’

১৯৮৭ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে খেলেন সিমন্স। এরপর তিনি ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দু’বার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ নিযুক্ত হন এবং তার অধীনে ২০১৬ সালে তারা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সিমন্স ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের কোচিংও করিয়েছিলেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান