১ হাজার কোটির পথে ‘ধুরন্ধর’

‘ধুরন্ধর’র হাত ধরেই রণবীর সিংয়ের ক্যারিয়ারের দীর্ঘদিনের খারাপ অবস্থা দূর করেছেন-এ কথা বলাই যায়। কোভিড পরবর্তী সময়ে বক্স অফিসে একের পর এক ধাক্কা খাওয়া এই অভিনেতার জন্য আদিত্য ধর পরিচালিত সিনেমাটি যেন আশীর্বাদ হয়ে এসেছে। মুক্তির অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে একাধিক রেকর্ড ভেঙেছে ‘ধুরন্ধর’। এখন লক্ষ্য একটাই-হাজার কোটির ক্লাব।

গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিতর্ক সঙ্গী করেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। তবে মুক্তির পর থেকে বক্স অফিসে কার্যত সুনামি চলছে। মাত্র ১৩ দিনেই ছবিটি পিছনে ফেলে দিয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’, হৃতিক রোশনের ‘ওয়ার’র মতো সিনেমার আয়। এমনকী এসএস রাজামৌলি নির্মিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’র রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিনেমা।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ‘ধুরন্ধর’র আয় ৪৩৭ দশমিক ২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট ব্যবসা দাঁড়িয়েছে ৬৭৪ দশমিক ৫০ কোটি রুপিতে।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ জাতীয় স্তরে ৪২১ কোটি এবং বিশ্বে ৬৫০ কোটি রুপির ব্যবসা করেছিল। সেই নজির ‘ধুরন্ধর’ ভেঙে দিয়েছে মাত্র ১৩ দিনেই।

প্রথম সপ্তাহে দেশে ২০৭ দশমিক ২৫ কোটি রুপির ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহেও ছবিটির দাপট অটুট। দ্বিতীয় সপ্তাহে আরও ২৩০ কোটি রুপি আয় করেছে ‘ধুরন্ধর’। সব মিলিয়ে জাতীয় স্তরে প্রায় ৪৩৮ কোটি রুপির ব্যবসা করে ২০২৫ সালের বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে এ সিনেমা। এই গতি বজায় থাকলে খুব শিগগির হাজার কোটির ক্লাবে নাম লেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’র পরেই জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’।

২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ বিশ্বব্যাপী প্রায় ৯১৫ কোটি রুপির ব্যবসা করেছিল। সেই রেকর্ড কি ভাঙতে পারবে রণবীর সিংয়ের সিনেমা-সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।

কোভিডের পর থেকে রণবীর সিংয়ের কেরিয়ারে যে ভাটা পড়েছিল, তা অস্বীকার করার উপায় নেই। ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’-কোনো সিনেমাই প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। ২০২৩ সালে ‘রকি অউর রানি’ ভালো ব্যবসা করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’র ধারে কাছেও পৌঁছায়নি। ২০২৪ সালে ‘সিংহম এগেইন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও আলো কেড়ে নেন অজয় দেবগণ ও কারিনা কাপুর। ‘ডন ৩’ কিংবা ‘শক্তিমান’ নিয়েও অনিশ্চয়তা ছিল।

সব মিলিয়ে সেই সব সন্দেহ আর প্রশ্নের জবাব বক্স অফিসের অংকেই দিয়ে দিল ‘ধুরন্ধর’। আর এই সাফল্যের জোরেই বলিউডে ঝোড়ো কামব্যাক করলেন রণবীর সিং- এখন শুধু সময়ের অপেক্ষা, হাজার কোটির মাইলফলক ছোঁয়ার।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান