১৫ আগস্ট ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা জোরদার, কঠোর অবস্থানে পুলিশ

১৫ আগস্ট, বিগত সরকার আমলে এই দিনটি ঘিরে থাকতো বিভিন্ন অনুষ্ঠান-কর্মসূচি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এবার নেই তেমন কোনো আয়োজন। বরং ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা রুখতে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে জনতা। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ধানমন্ডি ৩২ নম্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশমুখে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভেতরে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ জনতা এবং বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের আওয়ামী লীগ-বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান ফটকে ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতেই পুলিশের সাঁজোয়াযান ও জলকামান দাঁড় করে রাখতে দেখা যায়। ৩২ নম্বরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য জানান, দিনটি ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

এদিন বিকেল থেকেই ৩২ নম্বরে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। সেখানে তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কলে কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। এসময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে তাকে গণপিটুনি দেয়। উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিয়ে সেই স্থান ত্যাগ করেন।

উপস্থিত জনতার দাবি, ওই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি দেখেছেন তারা।

এ বিষয়ে উপস্থিত বিক্ষুব্ধ একজন বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তারা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।

তিনি বলেন, ওই ব্যক্তি আওয়ামী লীগের দোসর। তার ফোনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি রয়েছে। তাই আমরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এর কিছুক্ষণ পরই রাত ৯টা নাগাদ আরেকজনকে গণপিটুনি দিতে দেখা যায়। এসময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তবে কী কারণে তাকে আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে সে বিষয়ে কেউ ঠিকমতো জানাতে পারেননি।

এসময় উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, জিয়ার সৈনিক, এক হও, লড়াই করো- ইত্যাদি।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের