১৩ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার মাটিতে ১৩ বছর পর টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। গলে দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।

সর্বশেষ ২০১১ সালের আগস্টে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর মাত্র দুইবার এশিয়া মহাদেশের অন্তর্গত ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সফরে আসে অসিরা। এর মধ্যে ২০১৬ সালে লঙ্কানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ ও ২০২২ সালে ১-১ সমতায় সিরিজ শেষ করে তারা।

গলে এই টেস্টেও যে লঙ্কানরা হেরে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শনিবার তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। তখন লঙ্কানদের লিড ছিল মাত্র ৫৪ রানের।

গতকালের অনুমানই সত্যি হয়েছে আজ রোববার। চতুর্থ দিনে খুব বেশি এগোতে পারেনি লঙ্কানরা। গুটিয়ে গেছে মাত্র ২৩১ রানে, টিকেছে মাত্র ৬ ওভার। এতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ৭৫ রানের।

ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। একপেশে জয়ের বিনিময়ে সফরকারীদের হারাতে হয় কেবল ওপেনার ট্রাভিস হেডের উইকেট। খেলতে হয় মোটে ১৭.৪ ওভার। এতে সিরিজ নিশ্চিত হয় ২-০ ব্যবধানে।

২৩ বলে ২০ রান করে প্রবাধ জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন হেড। এরপর দল জিতিয়ে মাঠ ছাড়েন উসমান খাজা ও মার্নাস লাবুশেন। খাজা ৪৪ বলে ২৭ আর লাবুশেন ৩৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচের মাধ্যমে ২০২৩-২০২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ২০২৭ সালে আবার এশিয়া মহাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে অসিরা। সেটা ভারতের বিপক্ষে।

এর আগে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২৫৭ ও ২৩১ (ম্যাথুস ৭৬, মেন্ডিস ৫০, ডি সিলভা ২৩; কুনেম্যান ৪/৬৩, লায়ন ৪/৮৪)

অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১( খাজা ২৭, লাবুশেন ২৬, হেড ২০; জয়াসুরিয়া ১/২০)

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেট জয়ী

ম্যাচসেরা: অ্যালেক্স ক্যারি

সিরিজসেরা: স্টিভ স্মিথ

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!