সুহানাকে বাদ দিয়ে নতুন প্রেমের গুঞ্জন অমিতাভের নাতির!

বাবার পরিচয় ছাড়াও নিজের জায়গাটি আস্তে আস্তে পাকাপোক্ত করছেন শাহরুখকন্যা সুহানা খান। তার সম্পর্কের গুঞ্জনও বলিপাড়ার সকলের জানা। এবার শোনা যাচ্ছে তাকে বাদ দিয়ে নতুন একজনকে মন দিয়েছেন সুহানার প্রেমিক অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

অগস্ত্য নন্দার সঙ্গে নাম জড়িয়েছে দাপুটে তারকা ডিম্পল-রাজেশকন্যা রিঙ্কি খান্নার মেয়ের। লাস্যময়ী এই কিশোরী স্টারকিডদেরই একজন।

রিঙ্কিকন্যা এরই মধ্যে সবার নজর কেড়েছেন। বিভিন্ন তারকা অনুষ্ঠানে তাকে দেখা যায়। বলিউডে অভিষেকও ঘটছে তার।

রিঙ্কি খান্নার মেয়ে নওমিকা সরণের সঙ্গে অমিতাভের নাতির সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

নওমিকাকে মাঝেমধ্যেই দেখা যায় তার নানী ডিম্পলের সঙ্গে। সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতিও পেয়েছেন তিনি। সম্প্রতি, তাকে দেখা যায় সদ্য মুক্তি পাওয়া ‘স্কাই ফোর্স’-এর প্রিমিয়ারে।

ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নওমিকাকে দেখে ফ্রেমবন্দি করেন পাপারাজ্জিরা। সেই ছবি, ভিডিও ছড়িয়ে পড়তেই কৌতুহলি হয়ে উঠেছেন নেটিজেনরা। একইসঙ্গে তারকার নাতনির বলিউড অভিষেক নিয়েও প্রশ্ন উঠেছিল।

মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, জগদীপ সিধুর পরিচালনায় ‘ম্যাডক ফিল্মস’-এর ব্যানারে আসছে একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। সেখানেই অভিষেক হচ্ছে নওমিকার।

তার বিপরীতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করেননি নির্মাতারা। তবে নওমিকার সঙ্গে অগস্ত্যর জুটি বাঁধার এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে বলিউডের অন্দরে।

কারণ কথিত প্রেমিকা সুহানার সঙ্গে আজকাল আর দেখা মিলছে না অমিতাভের নাতির। ফলে বলিপাড়ায় নতুন গুঞ্জন, নওমিকাকেই মন দিয়েছেন অগস্ত্য। যে কারণে একসঙ্গে সিনেমায় অভিনয়ে পা রাখছেন তারা।

এদিকে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ সিনেমায় দেখা যাবে সুহানাকে। এতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। নির্মাতার এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!