১৩ ডিগ্রির ঘরে নামলো দিনাজপুর ও পঞ্চগড়ের তাপমাত্রা

১৩ ডিগ্রির ঘরে নেমেছে দিনাজপুর ও পঞ্চগড়ের তাপমাত্রা।  এই দুই জেলায় ক্রমেই কমছে তাপমাত্রার পারদ।বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিনে সূর্যের আবির্ভাব সকালে হলেও তাপের পরিমাণ কম থাকছে।  

সোমবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর ও পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।  

আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

সোমবার (২৫ নভেম্বর) কুয়াশা তুলনামূলক কম থাকলেও কনকনে হিমেল হাওয়ার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন দিনাজপুরের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় দুই কিলোমিটার। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষজন গায়ে জড়িয়েছেন মোটা জামা কাপড়।  

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, নভেম্বর মাস জুড়ে তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনাজপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।  

এদিকে সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ।  

এদিন সকালে জেলাজুড়ে কিছুটা কুয়াশা লক্ষ্য করা গেলেও সকাল ৭টার পর দেখা মিলেছে সূর্যের। স্থানীয়রা বলছেন, দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তন হয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, গত কয়েকদিন ধরে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করলেও সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় হিমশীতল বাতাসের সঙ্গে পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রির ঘরে। পরে তাপমাত্রা বাড়লেও কুয়াশা ঝরা হিমশীতল বাতাসে শীতে কাঁপতে শুরু করেছে পঞ্চগড়।  

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গতকাল সন্ধ্যার পর শুরু হয় হিমেল বাতাস। সে বাতাসে রাত ৯টার মধ্যে শহরের হাটবাজার কিছুটা জনশূন্য হয়ে পড়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। সোমবার সকাল ৭টা পর্যন্ত স্থায়িত্ব থাকে কুয়াশার।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, গত কয়েকদিন ধরে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। আজ তা কমে সোমবার সকাল ৯টায় ১৩ দশমিক ৫ ডিগ্রির ঘরে নেমে যায়। এছাড়া রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও এদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।  

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স