১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় শ্রীলঙ্কার

ওভাল টেস্ট

জয়ের সুবাস নিয়েই ওভাল টেস্টের তৃতীয় দিনটা শেষ করেছিল শ্রীলঙ্কা। ১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিততে যে ১২৫ রান দরকার ছিল লঙ্কানদের। ৯ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনটা শুরু করা শ্রীলঙ্কার ১০ বছরের অপেক্ষার অবসান হলো ঘণ্টা দুয়েকের মধ্যেই। ২১৯ রানের লক্ষ্য ছুঁয়ে শ্রীলঙ্কা জিতেছে ৮ উইকেটে। প্রথম দুই টেস্টেই হেরে সিরিজ খোয়ানো শ্রীলঙ্কা সিরিজটা শেষ করল একটু মাথা উঁচু করেই।

আর তাতে ওভালে শ্রীলঙ্কার টেস্ট রেকর্ড ১০০ ভাগ নিখুঁতই রইল। এই মাঠে এর আগে একবার খেলে সেই ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। ১৯৯৮ সালের যে ম্যাচটি পরিচিত মুরালিধরনের টেস্ট বলেই। সেই ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক (৭/১৫৫ ও ৯/৬৫)।

২৬ বছর পর ওভালে শ্রীলঙ্কার আরেকটি টেস্ট জয়ে অবিসংবাদিত নায়ক পাতুম নিশাঙ্কা। ইংল্যান্ডের অফ স্পিনার শোয়েব বশিরকে পয়েন্ট দিয়ে চার মেরেই শ্রীলঙ্কাকে জয় এনে দেওয়া ওপেনার খেলেছেন ১২৭ রানের অসাধারণ এক ইনিংস। ১২৪ বলেই টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি খেললেন নিশাঙ্কা। ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ছিল ১০৩। টেস্টের প্রথম ইনিংসেও ৫১ বলে ৬৪ রান করেছিলেন নিশাঙ্কা।

গতকাল রান তাড়া করতে নেমে ১৫ ওভারেই ১ উইকেটে ৯৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কা ৫৩ ও কুশল মেন্ডিস ৩০ রান নিয়ে শেষ করেছিলেন দিন। আজ দিনের পঞ্চম ওভারে কুশলকে (৩৭ বলে ৩৯) ফিরিয়ে ইংল্যান্ডকে একটু আশা দেখিয়েছিলেন পেসার গাস অ্যাটকিনসন। ম্যাথুসকে নিয়ে ১১১ রানের জুটি গড়ে সেই ইংলিশদের সেই আশার সমাধি গড়েছেন নিশাঙ্কা। ১০৭ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ছোঁয়া নিশাঙ্কার পুরো ইনিংসটি সাজানো ১৩টি চার ও ২ ছক্কায়।

১০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা সর্বশেষ জয়ের ম্যাচেও দলে থাকা ম্যাথুস ৩২ রান করেছেন ৬১ বলে। ম্যাথুস ছাড়াও ১০ বছর আগের হেডিংলির সেই জয়ের ম্যাচ খেলা দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্ডিমালও ছিলেন ওভালে। অন্যদিকে ইংল্যান্ডের এই দলটার শুধু জো রুটেরই ছিল শ্রীলঙ্কার কাছে টেস্ট হারার অভিজ্ঞতা।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৩২৫ ও ১৫৬।

শ্রীলঙ্কা: ২৬৩ ও ৪০.৩ ওভারে ২১৯/২ (নিশাঙ্কা ১২৭*, কুশল মেন্ডিস ৩৯, ম্যাথুস ৩২*; অ্যাটকিনসন ১/৪৪)।

ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ৩–ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: পাতুম নিশাঙ্কা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান