১০০ সেকেন্ডে গোল হজম করে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র জার্মানির

উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে হাঙ্গেরির জালে ৫ গোল দিয়েছিল জার্মানি। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫ গোল দিয়ে ২ গোল হজম করেছিল নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে বড় জয় পেলেও উভয় দলের জন্যই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি দারুণ চ্যালেঞ্জিং হবে, সেটি আগে থেকেই ছিল অনুমিত। ঠিক তাই হলো।

গতকাল মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসের আমস্টারডর্মে ১০০ সেকেন্ডেই গোল হজম করে বসলো জার্মানি। এরপর লড়াইও জমে উঠলো। বলের দখল নিয়ে জার্মানি গোল শোধ করেই বসে থাকলো না, এগিয়েও গেলো। পাল্টা গোল করে ফের সমতায় ফিরলো নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে করলো দুই দল। নেদারল্যান্ডস থেকে ১ পয়েন্ট ঘরে ফিরলো হুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।

৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ৩ এর টেবিলের শীর্ষে আছে জার্মানি। অন্যদিকে সমান পয়েন্ট গোল ব্যবধানের তৈরি করা পার্থক্যের কারণে দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। বসনিয়া আছে তিনে।

গতকাল ১০০ সেকেন্ডে গোলটি করেন নেদারল্যান্ডসের তিনজানি রেইনডার্স। ৩৮ মিনিটে এই গোল শোধ করে জার্মানির ডেনিজ উনদাব।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩) জার্মান অধিনায়ক জসুয়া কিমিচ গোল করেন। এতে অতিথি দল এগিয়ে যায় ২-১ গোলে। নেদারল্যান্ডসও এই গোলের বোঝা বেশিক্ষণ মাথায় বয়ে বেড়ায়নি। বিরতি থেকে ফিরেই (৫০ মিনিটে) গোল শোধ করে দেয় স্বাগতিকরা। গোলটি করেন ডাচ ডিফেন্ডার ডেনজেল ডুমফ্রাইজ (২-২)।

প্রধমার্ধে লিড বাড়ানোর দুটি দারুণ সুযোগ মিস করে নেদারল্যান্ডস। ১৫ মিনিটে জাভি সিমনসের করা ফ্রি-কিক থেকে ডুমফ্রাইজের নেওয়া হেড গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ৫ মিনিট সিমনস নিজেও সুযোগ মিস করেন।

স্বাগতিকরদের সুযোগ মিসের মহড়ায় বলের দখল নেয় জার্মানি। খেলায় গতি বাড়িয়ে নেদারল্যান্ডসের লিড শোধ করে এগিয়েও যায় সফরকারীরা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান