১০ই এপ্রিল নিউ ইয়র্ক এবং লস আঞ্জেলেস এ মুক্তি পাবে রেদয়ান রনি পরিচালিত ঈদের ছবি ‘দম’

আগামী ১০ই এপ্রিল নিউ ইয়র্ক এবং লস আঞ্জেলেস এ প্রিমিয়ার সহ মুক্তি পাবে রেদয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরি অভিনিত ঈদের উত্তাল করা ছবি – “দম “।

এ দুটি শহরে পুরো সপ্তাহ চল্বার পর, ১৭ই এপ্রিল আমেরিকা এবং কানাডা জুড়ে মুক্তি পাবে ব্যতিক্রম ধর্মী এ ছবি।

ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এর রাজ হামিদ জানান, আমরা অনেক গুলো হল চেয়েছি, যাতে আপনাদের কাছা কাছি যেতে পারি। আমরা জানি, পৃথিবীর এবং দেশজ নানান উৎকণ্ঠা র ভেতরও এই এক বছরের উপর সময় আপ্নারা বাংলা ছবিকে ভুলে যাননি। আগ্রহ ভরে অপেক্ষা করেছেন। আশায় থেকেছেন ।

বায়োস্কোপ ফিল্মেসের অগ্রযাত্রায় যাত্রায় আপ্নারা পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন – ছবি দেখে ধন্যবাদ দিয়েছেন ।

আজকে নির্দ্বিধায় বলতে পারি – উত্তর আমেরিকার বাংলা ছবির দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রান দিয়েছেন। আপনাদের প্রতি দেশের সকল চলচ্চিত্র নিরমাতা, অভিনয় শিল্পী, কলা কুশলী, মেক-আপ, লাইট, সাউন্ড, কেটারিং এবং ভ্যান চালক – ফিল্মে জড়িত সবার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।

নিউ ইয়র্ক এবং লস আঞ্জেলেস এর প্রতি কোন পক্ষ পাতিত্ত নয় (কিছুটা হয়তো আছে) – এ দুটি শহরে প্রেক্ষাগৃহের উপর আমাদের হাত টা একটু শক্ত, তাই আমরা এখানে ব্যবস্থা টা করতে পেরেছি ৩ সপ্তাহের ওয়িন্ডো পাশ কাটিয়ে।

আগেই বলেছি – ” দম” একটি ব্যতিক্রম ধর্মী ছবি । রেদোয়ান রনি কেবল ছবি নির্মাণ করেননি – বাংলা চলচ্চিত্র ইতিহাসে একটি নতুন পাতা

সংযোজন করেছেন । জীবনের শ্রেষ্ঠ অভিনয় করে আফরান নিশো আবার ও প্রমান করলেন – প্রতিটি চলচ্চিত্রে তার অভিনয়ের উত্তরন ঘটছে ।

“দম” এর সিনেমাটোগ্রাফী দম রুদ্ধকর । ক্যামেরামান মিখাইল সির‍্যানোভ

রেদোয়ান রনি’র “দম” হবে বায়োস্কোপ ফিল্মস এর ৫৩ তম পরিবেশনা । উত্তর আমেরিকার দর্শকদের ভালবাসায় এতো দূর আসা।

রাজ হামিদ আরো জানান, দম এর সাথে বায়োস্কোপ ফিল্মস অনেক আগে থেকেই সম্পৃক্ত । আমি এবং আমার সহ-পাগল রুবনা – আমরা দু’জনেই রেদয়ান রনি’র নাটকের ভক্ত ছিলাম । চরকি’র দায়িত্ব নেবার পর থেকে , নাটকে এবং স্ক্রিনে তাকে আর পাওয়া যাচ্ছিল না । তাই দম নিয়ে আমাদের দু’জনার আশার অন্ত ছিল না । এবং রেদোয়ান রনি আশাহত করেননি । বিশাল ক্যানভাস এর ছবি দম । এবং অত্যন্ত মুনশিয়ানা দেখিয়ে এই ক্যানভাস্টি তুলে ধরেছেন রনি । সাথে আরফান নিশো’র অভিনয় এক অনন্য মাত্রা যোগ করেছে দম এ । দম ছবিটি দেখালে নিশো’র প্রতিটি বড় পর্দার ছবিই যুক্তরাষ্ট্রে বায়োস্কোপ ফিল্মস এর নিয়ে আসা হবে ! পুজা চেরির স্ক্রিন প্রেজেন্স ছিল বেশ গাড় । “পোরামন ২ ” এর পর আবার নতুন ভাবে তাকে নিয়ে চিন্তা ভাবনার দরকার আছে আমার মনে হয় ।

সব শেষে দম সম্পর্কে বলবো , শাহরিয়ার শাকিল এর কথা । দম এর প্রযোজক । আমার মনে হয় , এই ইন্ডাস্ট্রি এই মানুষটাকে তার প্রাপ্য সম্মান দেয় না । সুরঙ্গ , তুফান আর তান্ডব আকশেন থ্রিলার দর্শকদের যে আবার থিয়েটারে নিয়ে এসেছে – এই কৃতিত্ব টা বেশ কিছু অংশ এই মানুষটাকে দিতে হবে । “দম” তার ইউনিক আর বল্ড স্টোরি লাইন , ডিরেকশেন আর অভিনয় দিয়ে দরশক মন জয় করবে বলে আমার বিশ্বাস।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প