হেলিকপ্টারে এলো বিপিএলের ট্রফি, হলো জমকালো উন্মোচন

ঘড়ির কাঁটায় তখন সাড়ে চারটার একটু বেশি, মিরপুরের আকাশ থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেমে এলো সাদা-কালো রংয়ে মোড়ানো হেলিকপ্টার। সেটি মাটিতে অবতরন করতেই বিপিএলের বহুল আকাঙ্খিত হীড়া খচিত ট্রফি হাতে নেমে এলেন রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটার আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

বাংলাদেশ এখন পর্যন্ত এই দুজনের নেতৃত্বেই দুটো টুর্নামেন্ট জিতেছে। সালমা খাতুনের অধীনে ২০১৮ সালে নারী এশিয়া কাপ ও আকবর জিতেছেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

সালমা ও আকবর, দুজনে লাল পর্দায় মোড়ানো ট্রফি এনে রাখেন পোডিয়ামে। এরপর আজকে ফাইনালের দুই অধিনায়ক রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী উন্মোচন করেন বিপিএলের নতুন এই ট্রফি। এই মুহূর্তে মাঠের চারপাশে কালার স্মোকের ধোয়ায় ভরে যায় হোম অব ক্রিকেটের আকাশ, তৈরি হয় জাঁকজমক পরিবেশ। এই পর্ব শেষ করে বিশেষ গাড়িতে মাঠের চারপাশ ঘোরানো হয় ট্রফিটি, এতে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি রোমাঞ্চ।

এবারের বিপিএল শুরুর আগে থেকেই আলোচনায় ছিল ২৫ লাখ টাকা খরচ করে বানানো এই ট্রফি। সাধারণত ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশন হয়ে থাকে। তবে এবার দেখা গেলো ভিন্নতা, ফাইনাল মাঠে গড়ানোর দেড় ঘণ্টা আগে করা হলো এসব আয়োজন।

jago

তবে শুধু ট্রফি উন্মোচন আর ফটোসেশনই নয়। এদিন ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামান্থা পারভেজের পারফরম্যান্সও। নিজের নৃত্য শেষে পুরো মাঠ ঘুরে দর্শকদের নজর কাড়েন তিশা।

৩৩ ম্যাচ আর প্রায় এক মাসের লড়াই শেষে আজ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। দুই দল এখন পর্যন্ত এই আসরে ৩ বার মুখোমুখি হয়েছে। ২ জয় নিয়ে এগিয়ে আছে চট্টগ্রাম।

প্লে অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে শান্তদের হারিয়েই ফাইনালে উঠেছিল শেখ মেহেদীর দল। এর আগে রাজশাহীর অন্য একটি ফ্র্যাঞ্জাইজি বিপিএলে শিরোপা জিতলেও চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি এখনও শিরোপার স্বাদ পায়নি। গতবারও ফাইনালে উঠেছিল তারা, কিন্তু রানার্সআপ হয়েই সন্তষ্ট থাকতে হয়। এবার বন্দরনগরীর সামনে আরও একটি সুযোগ।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান