হৃত্বিকের সেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পাল্টা মামলার হুমকি

বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এরপর অনেক কাজই তিনি করেছেন। তবে হৃত্বিকের সঙ্গে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমাটিই তার ক্যারিয়ারের সাইনবোর্ড হয়ে আছে। সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের একটি আদালত। ২০১৭ সালের চেক বাউন্স মামলায় বারবার সমন পাওয়ার পরও আদালতে হাজিরা না দেওয়ার কারণে এই পরোয়ানা জারি করা হয়েছে।

তবে অভিনেত্রী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি বিষয়টি নিয়ে।

ঘটনার সূত্রপাত ঘটে সাত বছর আগে। ইভেন্ট অর্গানাইজার পবন ভার্মা অভিযোগ করেন, ২০১৭ সালের ১৬ নভেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে সাড়ে ১৪ লাখ রুপি অগ্রিম দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে আমিশা উপস্থিত হননি এবং পুরো অগ্রিম ফেরত দেননি।

‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির দৃশ্যে হৃত্বিকের সঙ্গে অ্যামিশা

নগদ ১০ লক্ষ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য তিনি যে চেকটি দিয়েছিলেন। সেটি ব্যাংক বাতিল করে দেয়। চেক বাউন্সের পর পবন আইনি পথে যাত্রা শুরু করেন।

গ্রেফতারি পরোয়ানা জারির পর আমিশা প্যাটেল মুখ খুলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, চেক বাউন্সের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বহু বছর আগে পবন ভার্মার সঙ্গে বিষয়টি সমাধান হয়ে গিয়েছিল। অভিনেত্রী আরও দাবি করেছেন, পবন এই বিষয়কে প্রচারের উদ্দেশ্যে পুনরায় সামনে তুলে আনছেন।

আমিশা জানিয়েছেন, তিনি পবন ভার্মার বিরুদ্ধে প্রতারণার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

‘গাদার ২’ সিনেমিায় আমিশা

এদিকে অভিনেত্রী দীর্ঘ বিরতির পর ‘গাদার ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন। সিনেমাটি বিশ্বব্যাপী ৬৮৬ কোটি রুপির ব্যবসা করেছে এবং বক্স অফিসে রেকর্ড গড়েছে। সম্প্রতি তাকে আকাশাদিত্য লামা পরিচালিত রোমান্টিক কমেডি ‘তওবা তেরা জলওয়া’ সিনেমাতেও দেখা গেছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন