হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে। তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল সারাদেশে আতঙ্ক তৈরি করবে। মানুষ আর আমাদের পদযাত্রায় আসবে না।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেটে এনসিপির পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। গণঅভ্যুত্থানের পড় যে ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম সেটি বিনির্মাণে আমাদের লড়াই করতে হবে। লড়াই কেবল একদিকে নয় অনেক দিকে। তবে আমরা সেটার জন্য প্রস্তুত। সেই লড়াইয়ে যোগ দিতে ৩ আগস্ট শহীদ মিনারে আসার আহ্বান রইল।’

তিনি বলেন, ‘সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি তাহলে সমাধানটা কীভাবে করব? তাই আমরা এখন সারাদেশে সমস্যা খুঁজে বেড়াচ্ছি। সমস্যা সমাধানের রাজনীতি আমরা করতে চাই।’

এনসিপির এ নেতা বলেন, ‘যদি তারা সশস্ত্র কায়দায় হামলা না করতো তাহলে সেখানে অনেক মানুষ উপস্থিত হতো। আজ রাজবাড়ীতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জেও ঠিক তত মানুষ আসতেন। মেধাবী সন্তানরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছেন। যারা এ দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুকে উজ্জ্বল করছেন।’

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading
    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি শুরু হয়েছে। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের…

    Continue reading

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ