হামলার আগে দীর্ঘক্ষণ অনুসরণ করা হচ্ছিল হাসনাতকে

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার আগে তাকে দীর্ঘক্ষণ অনুসরণ করছিল একদল লোক। হাসনাতের গাড়িটির চালক জানিয়েছেন, কয়েকটি মোটরসাইকেলে থাকা ওই লোকেরা তাদের পিছু নিয়েছিল।

রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার কিছু সময় আগে দুর্বৃত্তরা হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িটিতে হামলা চালায়। ঘটনার সময় তিনি গাড়িতে ঘুমিয়ে ছিলেন।

জানা যায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার শিকার হন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তারা কাজ করছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে যতটুকু আমরা তথ্য পেয়েছি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুখোশধারী কয়েকজন হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায়। তার গাড়িচালকের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তিনি যেই প্রোগ্রামে গিয়েছিলেন, সেটা শেষ করে বেরিয়ে যাওয়ার পরপরই সালনা থেকে তার গাড়ি অনুসরণ করছিল বেশ কয়েকটি মোটরসাইকেলে থাকা লোকজন। ঘটনার সময় হাসনাত আব্দুল্লাহ গাড়িতে ঘুমিয়ে ছিলেন। সব বিষয় নিয়ে পুলিশ অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

বর্তমানে হাসনাত আবদুল্লাহ আশঙ্কামুক্ত, তবে হামলার সময় তিনি কিছুটা আহত হন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিচার দাবিতে হাসনাত বরাবরই সোচ্চার। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে আসছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা।

গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট