ভোলায় ৮ রুটে বাস চলাচল বন্ধ, জনভোগান্তি

ভোলার চরফ্যাশনে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (৪ মে) সন্ধ্যার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এর পরপরই ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার আটটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় যাত্রী ওঠানোর সময় অটোরিকশা শ্রমিকদের বাধা দেন বাস শ্রমিকরা। এনিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুপক্ষ একে অপর পক্ষের বাস ও অটোরিকশা ভাঙচুর চালায়। পরে এ ঘটনার বিচার দাবিতে উভয়পক্ষই পৃথকভাবে বিক্ষোভ শুরু করে। বাস শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

বাস শ্রমিকদের অভিযোগ, অটোরিকশা শ্রমিকদের হামলায় এক বাসচালকসহ দুজন আহত হয়েছেন। নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

অটোরিকশা শ্রমিকদের অভিযোগ, বাস শ্রমিকরা বিনা কারণে প্রথমে অটোরিকশা শ্রমিকদের ওপর হামলা এবং মারধর করেন।

ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুর হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!