হাইভোল্টেজ ম্যাচে ম্যানসিটিকে হারালো টটেনহ্যাম

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির দুর্দশার চিত্র আরও একবার নতুন করে দেখা গেলো নতুন মৌসুমে। ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হারলো পেপ গার্দিওলার দল।

উলভসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এবারের মৌসুম শুরু করেছিল ম্যানসিটি। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে শক্ত প্রতিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়লো।

অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো টটেনহ্যাম। ড্যানিশ ফুটবল ম্যানেজার থমাস ফ্রাঙ্ক ব্রেন্টফোর্ড থেকে এসে নতুন দলের দায়িত্ব নিয়ে দারুণ সূচনা করেছেন।

লড়াই সমান তালে হলেও ৩৫ মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। ব্রেনান জনসন গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও এক গোল। এবার ব্যবধান দ্বিগুণ করেন হোয়াও পালহিনহা।

স্পার্সরা প্রেসিং ফুটবল এবং সলিড ডিফেন্সে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ফলে আরলিং হালান্ড, তিজানি রেইজ্যান্ডার্সরা গোলমুখ খুলতে পারেননি।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের